উত্তরদিনাজপুর

রেল লাইল ধরে পায়ে হেটে বাড়ি ফেরার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার

রেল লাইল ধরে হেটে বাড়ি ফেরার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায়।

        স্থানীয় সুত্রে জানা যায়, মৃতার নাম সুর্যবালা দাস। তার বাড়ী রায়গঞ্জের সুভাষগঞ্জের উত্তর পালপাড়া এলাকায়। এদিন রায়গঞ্জ থেকে রেল লাইন ধরে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময় সুভাষগঞ্জ রেল ব্রিজে রাধিকারপুর থেকে কাটিহার গামী প্যাসেঞ্জার ট্রেন তাকে ধাক্কা মারলে ব্রীজ থেকে নিচে কুলিক নদীতে পড়ে যান ও সেখানেই ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে খবর। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।